প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোটারকে ঘরে ঘরে গ্যাস সংযোগের প্রতিশ্রুতি
ডেস্ক ||
ঢাকা-১৬ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক বলেছেন, একটি বিশেষ গোষ্ঠীর সিলিন্ডার ব্যবসাকে সুবিধা দিতে বিগত সময়ে সাধারণ মানুষের ঘরের গ্যাসের সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। নির্বাচিত হলে এই সিন্ডিকেট ভেঙে ঘরে ঘরে গ্যাসের নিশ্চয়তা দেওয়া হবে। রোববার মিরপুর ১১ নম্বর সবুজ বাংলা আবাসিক এলাকা ও তৎসংলগ্ন এলাকায় ব্যাপক গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমিনুল হক গ্যাস সমস্যাকে এই এলাকার প্রধান সংকট হিসেবে চিহ্নিত করেন। তিনি বলেন, সারা দেশেই এখন গ্যাসের সমস্যা প্রকট। একটি সিন্ডিকেট গ্রুপ তাদের সিলিন্ডার ব্যবসাকে লাভবান করতে কৃত্রিমভাবে এই সংকট তৈরি করে সাধারণ মানুষের সংযোগ বন্ধ রেখেছে। আমাদের পরিকল্পনা আছে, সরকার গঠন করতে পারলে আমরা অগ্রাধিকার ভিত্তিতে এই সিন্ডিকেট ভেঙে দিয়ে ঘরে ঘরে গ্যাস সংযোগ নিশ্চিত করব।আরও পড়ুন, গাজীপুরে নারী ব্যবসায়ী হত্যার প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভএলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমিনুল হক বলেন, আমি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করছি। মিরপুর-পল্লবী এলাকাকে চাঁদাবাজ, মাদক এবং কিশোর গ্যাং মুক্ত করতে আমরা ইতোমধ্যে অনেকখানি সফল হয়েছি। নির্বাচিত হলে এই অশুভ শক্তিগুলোর বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হবে। নির্বাচনি পরিবেশ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনি মাঠে উস্কানি দিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চলছে। আমি আমার নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি যেন তারা কোনো উস্কানিতে পা না দেন। আমরা শতভাগ ধৈর্যশীল। তবে কেউ যদি বিশৃঙ্খলা করতে চায়, তবে তা দৃঢ় হাতে দমন করা হবে।তিনি ভোটারদের আশ্বস্ত করে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আপনারা ১২ই ফেব্রুয়ারি স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। আমরা ব্যালটের মাধ্যমে জনগণের রায়ের অপেক্ষায় আছি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত