প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬
নাসার রোভার মঙ্গলে এআই-এর সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে চলল
ডেস্ক ||
মঙ্গলে রোভার চালানোর ক্ষেত্রে নতুন ইতিহাস তৈরি করেছে নাসা। নাসার ‘পারসিভিয়ারেন্স’ নামের ছয় চাকার রোভার প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিকল্পিত পথে স্বয়ংক্রিয়ভাবে চলাচল সম্পন্ন করেছে। এতে মঙ্গলসহ দূর গ্রহে ভবিষ্যৎ অভিযানে মানুষের ওপর নির্ভরতা কমিয়ে আরও দক্ষভাবে কাজ করার সম্ভাবনা তৈরি হয়েছে। নাসা জানায়, এই পরীক্ষা পরিচালিত হয় গত ৮ ও ১০ ডিসেম্বর। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি (জেপিএল) পরীক্ষাটি নেতৃত্ব দেয়। এ পরীক্ষায় ‘জেনারেটিভ এআই’ ব্যবহার করে রোভারের চলার পথ নির্ধারণ করা হয়। সাধারণত এই কাজটি পৃথিবীতে থাকা মানব পরিকল্পনাকারীরা হাতে করে করে থাকেন।পরীক্ষায় ‘ভিশন-ল্যাঙ্গুয়েজ মডেল’ নামের এক ধরনের এআই ব্যবহৃত হয়। এটি ছবি ও ভাষা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে পারে। এআই জেপিএলের ডেটা এবং মানুষের মতো একই ধরনের ছবি-তথ্য বিশ্লেষণ করে ‘ওয়ে-পয়েন্ট’ ঠিক করে দেয় (রোভার যেখানে পৌঁছালে নতুন নির্দেশনা পায়)। মঙ্গল পৃথিবী থেকে গড়ে প্রায় ২২ কোটি ৫০ লাখ কিলোমিটার দূরে। ফলে যোগাযোগে দেরি হয়। তাই রোভারকে তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ কারণেই এতদিন মানুষের পরিকল্পনা অনুযায়ী রোভার চলত।আরও পড়ুন, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ফেসবুকে আসছে নতুন প্রিমিয়াম সুবিধানতুন পদ্ধতিতে এআই ঢালু জমি, বড় পাথর, বালুর ঢেউসহ ঝুঁকিপূর্ণ এলাকা শনাক্ত করে নিরাপদ পথ তৈরি করে। পরে জেপিএলের ‘ডিজিটাল টুইন’ দিয়ে নির্দেশনা পরীক্ষা করা হয়। সব যাচাই শেষে কমান্ড মঙ্গলে পাঠানো হয়। নাসা জানায়, ৮ ডিসেম্বর এআই নির্ধারিত পথে রোভার ২১০ মিটার এবং ১০ ডিসেম্বর ২৪৬ মিটার পথ অতিক্রম করে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত