প্রিন্ট এর তারিখ : ১১ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬
রায়পুরে মিনি ফুটবল টুনামেন্টের গ্র্যান্ডফাইনাল খেলা অনুষ্ঠিত
ইয়াছিন আরাফাত (আবির), , লক্ষীপুর (রায়পুর) প্রতিনিধি : ||
ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে রায়পুরে দক্ষিণ কেরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আব্দুল হক কেরানী বাড়ি কৃতিক আয়োজিত মিনি ফুটবল টুনামেন্টের গ্র্যান্ডফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ১০ টায় ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়। খেলায় রায়পুর এক্সপ্রেস দল বনাম এসএসসি ব্যাচ ২৪ দল দুটির মধ্যে খেলা হয়।৫০ মিনিটের হাড্ডা হাড্ডি লড়াই শেষে কোন দলেই গোল করতে পারেনি পরে ট্রাইবেকারে মধ্যদিয়ে এসএসসি ব্যাচ ২৪ দলকে পরাজিত করে রায়পুর এক্সপ্রেস দল চ্যাম্পিয়ন হয়।খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক আর্ন্তজাতিক সম্পাদক, হারুন অর রশিদ হিরো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী। রায়পুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক, ভিপি নজরুল ইসলাম লিটন। রায়পুর ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক ইব্রাহিম খাঁন। রায়পুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক, ডাঃ মুকুল মিয়াজী। রায়পুর পৌর যুবদলের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী। হাই-টেক কনসেন্ট লিমিটেড এর চেয়ারম্যান মোঃ মাসুদ আলম। বিশিষ্ট সমাজসেবক মো: বাহার উদ্দিন সহ আরো অনেকেই। খেলা শেষে অতিথিরা খেলোয়াড় দের মাঝে পুরস্কার বিতরণ করেন। আরও পড়ুন, শরীয়তপুর বুড়ির হাট পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র-শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদের মানববন্ধনখেলাটির উপস্থাপক ও আয়োজক ছিলেন পৌর ৭ নং ওয়ার্ড সেচ্ছাসেবকদলের সভাপতি বিপ্লব ভুঁইয়া। টুর্নামেন্ট আয়োজক, মাজহারুল ইসলাম বিপ্লব এবং মোঃ এনামুল হক রাসেলের সাথে কথা বলে জানা যায় যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে সরিয়ে রাখতে এবং এই অঞ্চলের যুবসমাজের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতেই এই আয়োজন করা হয়েছিলো।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত