প্রিন্ট এর তারিখ : ১২ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬
অপুর নতুন শিকার
ডেস্ক ||
টানা এক বছরের বিরতি ভেঙে নতুন রূপে রূপালি পর্দায় ফিরছেন ‘ঢালিউড কুইন’খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস। একসঙ্গে জোড়া সিনেমা দিয়ে নতুন বছরে কাজে ফেরার ঘোষণা দিয়েছেন তিনি। ইতোমধ্যে ‘সিক্রেট’ ও ‘দুর্বার’ নামে দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই নায়িকা। এই দুই সিনেমার শুটিং শেষ না হতেই আরো একটি নতুন প্রজেক্টে নাম লেখালেন অপু। সিনেমাটির নাম ‘শিকার’। কামরুজ্জামান রোমানের পরিচালনায় নির্মিত হচ্ছে ওয়েব ফিল্ম ‘শিকার’। এতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করবেন অভিনেতা পলাশ। আরও পড়ুন, ডেমরা থানা জিয়ামঞ্চের ধানের শীষের নির্বাচনী গনসংযোগআব্দুল্লাহ জহির বাবুর লেখা গল্পে নির্মিত এই সিনেমার চিত্রগ্রহণ পরিচালনা করবেন ডিওপি সাইফুল শাহিন। রেজা ফিল্মস প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটির দৃশ্যধারণ হবে নেপালের বিভিন্ন লোকেশনে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত