প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬
নড়িয়ায় যৌথবাহিনীর অভিযানে ১৬ টি ককটেল উদ্ধার
নুরে আলম জিকু ||
শরীয়তপুরের নড়িয়ায় যৌথবাহিনীর অভিযানে ১৬ টি ককটেল উদ্ধার করা হয়েছে। রবিবার উপজেলার জপসা ইউনিয়নের গৌরাইল থেকে এ ককটেল উদ্ধার করা হয়। জানা যায়, ইউসুফ হাওলাদারের স্ত্রী নাজমা আক্তার (২২) বাবার বাড়ি সন্তান হওয়ার কারনে অবস্থান করতে ছিলেন,গতকাল তার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি আসেন। সকালে উঠান ঝাড়ু দেওয়ার সময় ঘরের সামনে উঠানের উত্তর পাশে পরিত্যাক্ত মুরগি রাখার ঘর পরিষ্কার করতে গিয়ে বালতি দেখতে পান। তারপর বালতি টান দিলে ভিতর থেকে একটি ককটেল মাটিতে পড়ে যায়। আরও পড়ুন, কিশোরগঞ্জে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুনতারপর তার শশুর মোঃ ইউনুস হাওলাদার কে জানান, ইউনুস হাওলাদার নড়িয়া থানায় এবং সেনা বাহিনীকে অবগত করলে সেনাবাহিনীর একটি টিম এবং নড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়া ঘটনাস্থল হতে ১৬টি ককটেল উদ্ধার করেন। তবে ককটেল কারা রেখেছে বিষয়টি এখনো জানা যায়নী।উদ্ধারকৃত ককটেল নড়িয়া থানায় রয়েছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত