প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬
ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে: ড. মঈন খান
মোঃ নাজমুল হক মণি ||
আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের ধানের শীষের প্রার্থী ড. আব্দুল মঈন খান। গতকাল রাতে নরসিংদী-২(পলাশ) নির্বাচনী এলাকার ডাংগা ইউনিয়নের হাসানহাটা গ্রামের দেবালে ডাংগা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরউজ্জামান মনিরের আয়োজনে এক নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। এ সময় ড. মঈন খান বলেন, এ দেশের মানুষ গণতন্ত্র, কথা বলার স্বাধীনতা ও ভোটের অধিকার চায়। দীর্ঘ ২০ বছর ধরে এ দেশের মানুষ সঠিকভাবে ভোট দিতে পারেনি। তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ইচ্ছেমতো পছন্দের প্রার্থীদের ভোট দিতে হবে। বিএনপি উদার গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী, কোনো চরমপন্থার রাজনীতিতে বিশ্বাস করে না।তাই উদারনীতির গণতন্ত্র প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি। ডাংগা ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, সিনিয়র যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা,ডাংগা ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম শাহীন ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেন রোমানসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। আরও পড়ুন, শরীয়তপুরের বিভিন্ন উপজেলায় নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনাপরে ডাংগা ইউনিয়নের ভিরিন্দায় পলাশ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ইজি ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইছাদ চৌধুরীর আয়োজনে ও ডাংগা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি শামসুজ্জামান খানের আয়োজনে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবেও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত