প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা-১৮ আসনে স্বাস্থ্য অবকাঠামো গড়ার প্রতিশ্রুতি: এস এম জাহাঙ্গীর
সুমন খান ||
ঢাকা-১৮ আসনের উত্তরখান ও দক্ষিণখান এলাকার মানুষের দীর্ঘদিনের স্বাস্থ্যসেবা সংকট নিরসনে দক্ষিণখানে ৫০০ শয্যা বিশিষ্ট একটি সরকারি মেডিকেল হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি পরিদর্শন শেষে রবিবার সকালে ফায়দাবাদ কেন্দ্রীয় মসজিদের সামনের মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, ঢাকা-১৮ আসনের মানুষ বহু বছর ধরে মানসম্মত সরকারি চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। উত্তরখান ও দক্ষিণখান এলাকায় জনসংখ্যা দ্রুত বাড়লেও এখানে একটি সরকারি মেডিকেল কলেজ বা আধুনিক হাসপাতাল নেই। ফলে সাধারণ মানুষকে সামান্য চিকিৎসার জন্যও দূরবর্তী হাসপাতালে যেতে হয়, যা সময় ও অর্থ, দুই দিক থেকেই বড় ভোগান্তির কারণ।তিনি জানান, এই বাস্তবতা বিবেচনায় দক্ষিণখানের চারটি ওয়ার্ডকে কেন্দ্র করে একটি ৫০০ শয্যা বিশিষ্ট আধুনিক সরকারি মেডিকেল হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেওয়া হবে, যা শুধু দক্ষিণখান নয়—উত্তরখানসহ আশপাশের কয়েক লাখ মানুষের চিকিৎসা সেবার প্রধান কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।নির্বাচনী প্রতিশ্রুতি প্রসঙ্গে তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হলে, তার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ঢাকা-১৮ আসনে একটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে।স্বাস্থ্যসেবাকে মানুষের মৌলিক অধিকার উল্লেখ করে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, বিএনপি সবসময় মানুষের অধিকার রক্ষার রাজনীতি করে। প্রতিটি থানা ও এলাকায় প্রাথমিক থেকে উন্নত চিকিৎসা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। দক্ষ, অভিজ্ঞ ও মানবিক চিকিৎসকদের সমন্বয়ে একটি শক্তিশালী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা হবে, যেখানে সাধারণ মানুষ সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসা পাবে।আরও পড়ুন, লামার ফাঁসিয়াখালীতে অবৈধ বালু উত্তোলনে এক যুবকের কারাদণ্ড, ট্রাক জব্দড্যাবের বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প প্রসঙ্গে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। তার জন্মবার্ষিকীতে ড্যাবের এই উদ্যোগ প্রমাণ করে,বিএনপি শুধু রাজনীতিতে নয়, মানুষের দুঃখ-কষ্টেও পাশে থাকে। এ ধরনের মানবিক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি আগামী ১২ তারিখ অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। একই সঙ্গে জনগণের রায়ে নির্বাচিত হলে ঢাকা-১৮ আসনের সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন। এর মধ্যে রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, পানি ও বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান এবং একটি পরিকল্পিত ও বাসযোগ্য ঢাকা-১৮ গড়ে তোলার কথা উল্লেখ করেন।এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, ড্যাবের চিকিৎসকবৃন্দ, স্বেচ্ছাসেবক এবং বিপুলসংখ্যক স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত