প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬
মৌয়ের কড়া হুঁশিয়ারি
সংবাদ দিগন্ত ||
শোবিজের জনপ্রিয় মুখ সাদিয়া ইসলাম মৌ। নব্বই দশক থেকে নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি। বর্তমানে শোবিজের অনুষ্ঠানে সরব থাকলেও, অভিনয়ের বিষয়ে খুব সতর্ক অবস্থানে রয়েছেন তিনি। কাজ করছেন অনেকে বেছে বেছে।জনপ্রিয় এই মডেল-অভিনেত্রী ফেসবুকেও খুব একটা সক্রিয় নন। তবে তার নামে রয়েছে অসংখ্য ভুয়া অ্যাকাউন্ট ও পেজ। যেখান থেকে নিয়মিত মৌয়ের ছবি, নিউজ ও নানা তথ্য শেয়ার করা হচ্ছে। বিষয়টি নিয়ে চরম বিরক্তি ও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। আর এসব বন্ধ না হলে আইনিভাবে আরও কঠোর অবস্থানে যাবেন তিনি।আরো পড়ুন , রাজনৈতিক প্রসঙ্গে নীরব থাকার সিদ্ধান্ত সিডনিরসাদিয়া ইসলাম মৌ জানান, ফেসবুকে তার একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট রয়েছে, যার নাম ‘সাদিয়া ইসলাম’। ‘সাদিয়া ইসলাম মৌ’ নামে তার কোনো ফেসবুক আইডি বা পেজ নেই। পাশাপাশি ইনস্টাগ্রামসহ অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমেও তার কোনো অ্যাকাউন্ট নেই বলে জানান তিনি।মৌয়ের ভাষ্য, ‘যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাদের খুব সুন্দর করে অনুরোধ করছি- এ ধরনের অপপ্রচার বন্ধ করুন। আমার অনুমতি ছাড়া ছবি পোস্ট করা, লেখা দেওয়া- এসব আইনত অপরাধ।’
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত