প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনী প্রচারণায় যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর জনসমাগম
সংবাদ দিগন্ত ||
যাত্রাবাড়ী থানায় ৪৯ নম্বর ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন ঢাকা-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নবীউল্লাহ নবী। আজ রবিবার সকাল থেকেই তিনি এই ওয়ার্ডের বিভিন্ন অলিগলি চষে বেড়াচ্ছেন এবং সাধারণ মানুষের সাথে মতবিনিময় করছেন।দুপুর ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত গণসংযোগকালে নবীউল্লাহ নবী বিভিন্নস্তরের মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং স্থানীয় নাগরিকরা তাদের এলাকাভিত্তিক নানা সমস্যার কথা তার কাছে তুলে ধরেন। তিনি অত্যন্ত ধৈর্যের সাথে সাধারণ মানুষের অভাব-অভিযোগ ও সমস্যার কথা শোনেন এবং সেসব সমস্যা দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দেন।আরো পড়ুন , নারীর ক্ষমতায়ন হবে নির্বাচনী ইশতেহারের মূল অঙ্গএ সময় নবীউল্লাহ নবী বলেন, ‘আপনাদের সুখে-দুঃখে আমি সবসময় পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব।’তিনি এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে নিজের দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।সকাল থেকে শুরু হওয়া এই গণসংযোগে এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা তাকে কাছে পেয়ে তাদের প্রত্যাশার কথা জানান এবং তাকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত