প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬
শিক্ষিত প্রজন্ম ছাড়া দেশ বদল সম্ভব নয়—ধর্ম উপদেষ্টা
সংবাদ দিগন্ত ||
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরাই দেশ পরিচালনা করে, তারাই আগামী দিনের সমাজ ব্যবস্থার অন্যতম চাবিকাঠিতিনি বলেন, গ্র্যাজুয়েটদের অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা, প্রজ্ঞা, আচরণ, নৈতিকতা ও মূল্যবোধ দিয়ে সমাজের সেবা করতে হবে। মুন্সীগঞ্জের গজারিয়ায় হামদর্দ নগরে বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ক্যাম্পাসে জাঁকজমকপূর্ণ ও ভাবগাম্ভীর্যের পরিবেশে প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে এক হাজার ৭৫৪ জন গ্র্যাজুয়েটকে স্নাতক ও স্নাতকোত্তর সনদ তুলে দেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে তিনি বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে সমাবর্তনে সভাপতিত্ব করেন। সমাবর্তন বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ।আরো পড়ুন , রাজনৈতিক লড়াইয়ে আজ তিন প্রার্থীর ভাগ্য চূড়ান্তদেশকে বদলে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের ৫৪ বছরের ইতিহাসে যেমন সাফল্য রয়েছে, তেমনি ব্যর্থতাও আছে। বহির্বিশ্বে আমাদের ভাবমূর্তি ভালো নয়। তাই সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, আজকের অবস্থানে পৌঁছাতে অনেক মানুষের অবদান রয়েছে। সবচেয়ে বড় অবদান পিতামাতা ও অভিভাবকদের। তাই তাদের প্রতি কৃতজ্ঞ থাকতে হবে।তিনি আরো বলেন, সামনের দিন কঠিন। দক্ষতা দিয়ে পথ তৈরি করতে হবে। গ্র্যাজুয়েটদের সহনশীলতা, সততা ও নিষ্ঠার সঙ্গে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত