প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬
দল জয়ী হলেও ক্ষোভে ফুঁসছেন বাটলার
সংবাদ দিগন্ত ||
সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলে অন্যতম ফেভারিট বাংলাদেশ। যাত্রার শুরুটাও হলো চমৎকার। শনিবার নেপালের পোখরায় নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ১২-০ গোলে হারিয়েছে লাল-সবুজের মেয়েরা। হ্যাটট্রিক করেছেন মুনকি আক্তার ও তৃষ্ণা রানী।বড় ব্যবধানে জিতলেও বাংলাদেশের গোল পেতে সময় লেগেছে। ম্যাচের ২৮ মিনিটে সরাসরি কর্নার কিক থেকে বাংলাদেশকে এগিয়ে দেন মামনি চাকমা। ৪৩ মিনিটে ব্যবধান বাড়ে তৃষ্ণা রানীর গোলে। পরের মিনিটে মুনকি আক্তার তৃতীয় গোল করে ভুটানকে ম্যাচ থেকে ছিটকে দেন। প্রথমার্ধের যোগ করা সময়ে বাংলাদেশ চতুর্থ গোলের দেখা পায়। পূজা দাসের ক্রসে মুনকি আক্তার বলের নিয়ন্ত্রণ নিয়ে লক্ষ্যভেদ করেন। ৫৪ মিনিটে তৃষ্ণা রানী জোরালো শটে জাল কাঁপিয়ে পঞ্চম গোল এনে দেন।আরো পড়ুন , ইকবাল হোসেন ইমনের জাদুতে শেষ ম্যাচে জিতল বাংলাদেশ মিনিটছয়েক পর তৃষ্ণা রানী হ্যাটট্রিক পূর্ণ করেন। ৭৩ মিনিটে দলকে সপ্তম গোল উপহার দেন আলপি আক্তার। ৮১ মিনিটে গোলকিপারকে ফাঁকায় পেয়ে মুনকি আক্তার স্কোরলাইন ৮-০ করেন। মিনিটপাঁচেক পর আলপি আক্তার আবারও গোল করলে ব্যবধান বড় হতে থাকে। যোগ করা সময়ে মুনকি আক্তার স্কোরলাইন আরও বাড়িয়ে দেন। একটু পর অধিনায়ক অর্পিতা বিশ্বাস দলের হয়ে ১১তম গোল করেন। একদম শেষ মুহূর্তে আলপি আক্তার গোল করে দলকে বড় ব্যবধানে জিততে সহায়তা করেন। সোমবার বাংলাদেশের পরের ম্যাচ ভারতের বিপক্ষে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত