প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬
এপেক্স কাপ টুর্নামেন্ট গলফ অঙ্গনকে এগিয়ে নেবে : সেনাপ্রধান
সংবাদ দিগন্ত ||
এপেক্স কাপ গলফ টুর্নামেন্ট-২০২৬ দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার (৩১ জানুয়ারি) ৪ দিনব্যাপী এ টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেনাপ্রধান এ আশা ব্যক্ত করেন। ঢাকা সেনানিবাসের আর্মি গলফ ক্লাবে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।আইএসপিআর জানায়, সেনাপ্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এরপর প্রধান অতিথি উপস্থিত সকলের উদ্দেশ্যে তাঁর বক্তব্য প্রদান করেন। আরো পড়ুন , এ ধরনের প্রতিযোগিতার আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সেনাপ্রধান এবং এই আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি।এই টুর্নামেন্টে সর্বমোট ৮১৩ জন গলফার অংশ নেন।সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, আর্মি গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, কার্যনির্বাহী কমিটির সদস্য ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তি, খেলোয়াড় এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত