প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬
শেষ মুহূর্তে জমে উঠেছে ভোটের প্রচারণা
সংবাদ দিগন্ত ||
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বাকি আর মাত্র ১১ দিন। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে যাবে। কিন্তু প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচারের সময় শেষ হবে তার দুই দিন আগেই। ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টার আগেই প্রচার শেষ করতে হবে।সে হিসাবে প্রচারের সময় মাত্র আর ৯ দিন। সে কারণে বিরামহীন প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। একই সঙ্গে তাঁদের সামাল দিতে হচ্ছে নিজ ও প্রতিপক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘাত-সহিংসতা।দলের নেতারাও সর্বশক্তি দিয়ে নানা কৌশলে ভোটারদের মন জয় করার চেষ্টা করে যাচ্ছেন।বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গতকাল শনিবার উত্তরবঙ্গ সফর শেষে ঢাকা ফিরেছেন। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও গত শুক্রবার ফেনীতে জনসভার মাধ্যমে ১১ দলীয় ঐক্যের নেতাদের নিয়ে চট্টগ্রাম বিভাগে নির্বাচনী সফর শুরু করেছেন। গতকাল কুমিল্লার চৌদ্দগ্রামে জনসভা করেন তিনি। এর আগে প্রচার শুরুর প্রথম দিন নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১৫ আসনে সমাবেশে বক্তব্য দেন তিনি।আরো পড়ুন , শীত ফের জাঁকিয়ে বসবে জানাল আবহাওয়া অফিসপরে ২৩ ও ২৪ জানুয়ারি উত্তরবঙ্গের আটটি জেলার জনসমাবেশে বক্তব্য দেন। ২৫ জানুয়ারি ঢাকার ৫, ৬ ও ৭ আসনে জনসমাবেশে যোগ দেন। জামায়াতে ইসলামীর জনসমাবেশগুলোতে ব্যাপক জনসমাগম দলটির কর্মী-সমর্থকদের উজ্জীবিত করে।অন্যদিকে গতকাল বগুড়া জেলা বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সিরাজগঞ্জের জনসভার উদ্দেশে রওনা হন তারেক রহমান। এ সময় বগুড়া শহরের মেডিক্যাল মোড় থেকে শুরু করে শেরপুরের চান্দাইকোনা পর্যন্ত বিএনপি চেয়ারম্যানকে একনজর দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় করে।ঢাকা-রংপুর মহাসড়ক পরিণত হয় জনসমুদ্রে। পরে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে দুটি বড় নির্বাচনী জনসভা এবং কয়েকটি পথসভায় অংশ নেন তিনি।এর আগে নির্বাচনী প্রচারণার প্রথম দিন গত ২২ জানুয়ারি ১৬ ঘণ্টায় সাতটি সমাবেশ শেষ করে ২৩ ফেব্রুয়ারি ভোরে গুলশানের বাসায় ফেরেন তারেক রহমান। এর আগে রাত সাড়ে ৪টার দিকে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার রূপগঞ্জের গাউছিয়ায় নির্বাচনী সমাবেশ করেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামীকাল সোমবার খুলনা এবং বুধবার বরিশাল বিভাগে নির্বাচনী সফরে যেতে পারেন তারেক রহমান।এদিকে ভোটারে সময় যত এগিয়ে আসছে, প্রতিপক্ষের বিরুদ্ধে বাক্যবাণ ততই শাণিত হচ্ছে। ভোটারদের নিরাপত্তায় নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত