প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬
মহেশপুরে ৫ পিচ স্বর্নেরবারসহ পাচারকারী শিশির আটক
ডেস্ক ||
ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোশালপুর সীমান্ত এলাকা থেকে বাঘাডাঙ্গা বিজিবি ক্যাম্পের সদস্যরা ৫ পিচ স্বর্নেরবারসহ পাচারকারী ফয়সাল হাসান শিশিরকে (২৬) আটক করেছে। আটক ফয়সাল হাসান শিশির খোশালপুর গ্রামের মুনজিল তরফদারের ছেলে। বিজিবি সুত্রে জানাগেছে, শুক্রবার দুপুরে সীমান্ত বর্তী খোশালপুর বাজারের পাশের ব্রীজের উপর থেকে ফয়সাল হাসান শিশিরের দেহ তল্লাসী করে ৪টি বড় ও ১টি ছোট স্বর্নেরবার উদ্ধার করা হয়। এ সময় তার কাছে থাকা বাইসাইকেলটিও জদ্ব করা হয়। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান, ৪টি বড় ও ১টি ছোট স্বর্নেরবার সহ খোশালপুর বাজারের পাশের ব্রীজের উপর থেকে খোশালপুর গ্রামের ফয়সাল হাসান শিশিরকে আটক করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার কৃত স্বর্নের ওজন ৩৫৮.৮৫ গ্রাম। যার মুল্য ৭৭ লাখ ৫২ হাজার ৪১২ টাকা। আরও পড়ুন, মহেশপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণএ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত