প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬
কিশোরগঞ্জের মিঠামইনে নালা থেকে কৃষকের গলা কাটা লাশ উদ্ধার
খায়ের আহম্মদ খন্দকার লিমন, , কিশোরগঞ্জ প্রতিনিধি: ||
কিশোরগঞ্জের মিঠামইনে মতি মিয়া (৬২) নামের এক কৃষককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ৩১ জানুয়ারী (শনিবার) সকালে একটি সেচের নালা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মতি মিয়া মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের সিহারা গ্রামের তোতা মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে স্থানীয় লোকজন ঢাকী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের একটি সেচের নালায় মতি মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী জানান, মতি মিয়াকে গলা কেটে ও মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। আরও পড়ুন, ডিবি পুলিশের অভিযানে চাঞ্চল্যকর দস্যুতা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২তবে কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে প্রাথমিকভাবে জানা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনি পক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত