প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে মেলান্দহে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা
মোঃ মোহন আকন্দ , , জামালপুর প্রতিনিধি: ||
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে জামালপুরের মেলান্দহ উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ সভার আয়োজন করা হয়।গতকাল শনিবার (৩১ জানুয়ারি) উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস, মেলান্দহ-এর যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ ইউসুপ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক এবং জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আনোয়ারুল হক। সভায় সভাপতিত্ব করেন মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জনাব জিন্নাতুল আরা।নির্বাচনে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না” মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটগ্রহণ কর্মকর্তাদের দায়িত্বশীলতা, নিরপেক্ষতা ও সততার ওপর নির্বাচন ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নির্ভর করে। নির্বাচনী দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি বা অনিয়ম বরদাস্ত করা হবে না। তিনি আরও বলেন, ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রত্যেক কর্মকর্তা যেন নির্বাচন কমিশনের নির্দেশনা শতভাগ অনুসরণ করেন এবং যেকোনো চাপ বা প্রভাবের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করেন।আইনশৃঙ্খলা বাহিনী থাকবে সর্বোচ্চ সতর্কতায় বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক বলেন, নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পুলিশ, ডিবি ও অন্যান্য বাহিনীর সমন্বিত কার্যক্রম চলবে। তিনি বলেন, যেকোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা কিংবা ভোটকেন্দ্রে বাধা সৃষ্টি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।আরও পড়ুন, নির্বাচিত হলে ডেমরা-যাত্রাবাড়ীর চাঁদাবাজিকে দাফন করে দেবনির্বাচন কর্মকর্তাদের পেশাদারিত্বে গুরুত্ব সভায় জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আনোয়ারুল হক বলেন, ভোটগ্রহণ কর্মকর্তাদের পেশাদার আচরণ, সময়ানুবর্তিতা ও নিরপেক্ষতা নির্বাচন ব্যবস্থার মূল ভিত্তি। ভোটারদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং ভোটগ্রহণ প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল আরা বলেন, ভোটগ্রহণ কর্মকর্তাদের যেকোনো সমস্যা বা জটিলতায় উপজেলা প্রশাসন পাশে থাকবে। তিনি নির্বাচনকালীন সময়ে প্রশাসন, নির্বাচন অফিস ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের ওপর জোর দেন।প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতি মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জামালপুরের মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঁঞা, মেলান্দহ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান এবং ডিবি-১, জামালপুরের অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাইয়ুমসহ বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক ও আইনশৃঙ্ঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। সভায় ভোটগ্রহণ কর্মকর্তারা তাদের বাস্তব অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও প্রত্যাশার কথা তুলে ধরেন। আলোচনায় ভোটকেন্দ্র নিরাপত্তা, ভোটার উপস্থিতি বৃদ্ধি, গোপন ব্যালট নিশ্চিতকরণ এবং দ্রুত ফলাফল প্রেরণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। মতবিনিময় সভা শেষে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের সভা নির্বাচন পরিচালনায় ভোটগ্রহণ কর্মকর্তাদের দায়িত্ব পালনে আরও আত্মবিশ্বাসী ও সচেতন করে তুলবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত