প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬
শেরপুরে জামায়াত নেতা হত্যাকাণ্ডে মামলা দায়ের
সংবাদ দিগন্ত ||
শেরপুরের ঝিনাইগাতীতে সংঘর্ষে জামায়াত নেতা রেজাউল করিম নিহতের ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন। (৩০ জানুয়ারি) দিবাগত রাতে নিহতের স্ত্রী মার্জিয়া (৩৪) বাদী হয়ে ঝিনাইগাতী থানায় এ হত্যা মামলা করেন।এতে প্রধান আসামি করা হয়েছে শেরপুর-৩ আসনে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেলকে। এছাড়াও ২০০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও আড়াইশ জনকে আসামি করা হয়েছে। তবে এখন পর্যন্ত গ্রেফতার হয়নি কেউ। আরো পড়ুন , নিরাপত্তা বাহিনীর অভিযানে মুন্সীগঞ্জে অস্ত্রসহ গ্রেফতারবুধবার (২৮ জানুয়ারি) দুপুরে ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাচনি ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মধ্যে হট্টগোল শুরু হয়। মুহূর্তেই তা রূপ নেয় ধাওয়া-পাল্টা ধাওয়া আর সংঘর্ষে। মঞ্চের সামনে রাখা কয়েকশ চেয়ার ভাঙচুর করা হয়। কয়েকটি মোটরসাইকেলে দেওয়া হয় আগুন। এ ঘটনায় দুপক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়। এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সহিংসতার কারণে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্টের আশঙ্কা করছেন বিশিষ্টজনরা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত