প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬
ফেব্রুয়ারির শুরুতেই টানা ৪ দিনের ছুটির সুযোগ
সংবাদ দিগন্ত ||
ফেব্রুয়ারি মাসের শুরুতেই সরকারি চাকরিজীবীদের জন্য রয়েছে লম্বা ছুটি কাটানোর সুযোগ। ইসলামী ফাউন্ডেশনের তথ্যমতে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পবিত্র শবেবরাত। সে অনুযায়ী নির্বাহী আদেশে পরদিন বুধবার (৪ ফেব্রুয়ারি) ছুটি থাকবে। এর সঙ্গে একদিন অর্থাৎ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ছুটি নিলেই মিলবে টানা ৪ দিনের ছুটি।কারণ ৬ ও ৭ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। তাই একদিন ম্যানেজেই মিলতে পারে টানা ৪ দিন ছুটি।আরো পড়ুন , শীতের তীব্রতা ফের বাড়তে পারেজনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকার প্রজ্ঞাপন অনুযায়ী, চলতি বছর সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি থাকবে ১৪ দিন। এর মধ্যে ৯ দিন শুক্র ও শনিবার পড়েছে। এ ছাড়া আসন্ন বছরটিতে মুসলিম পর্বে পাঁচ দিন, হিন্দু পর্বে নয় দিন, খ্রিস্টান পর্বে আট দিন, বৌদ্ধ পর্বে সাত দিন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মচারীদের জন্য দুইদিন ঐচ্ছিক ছুটি থাকবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত