প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬
হাবিপ্রবির ২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
ডেস্ক ||
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আবেদনকারীরা admission.hstu.ac.bd ওয়েবসাইটে গিয়ে তাদের Application ID ও Password ব্যবহার করে ফলাফল জানতে পারবেন। ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন গ্রহণ করা হবে আগামী ৩০ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এক্ষেত্রে নির্ধারিত ১ হাজার টাকা ফি জমা দিতে হবে। ফি জমাদানের বিস্তারিত পদ্ধতি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানানো হবে। ভর্তি পরীক্ষায় ৩০ নম্বরের বেশি প্রাপ্ত প্রার্থীদের আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে পছন্দক্রম পূরণ করতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো অবস্থাতেই পছন্দক্রম পূরণের সুযোগ দেওয়া হবে না। সমস্যায় পড়লে বিশ্ববিদ্যালয়ের হটলাইন নম্বর ০১৭২৯২৬৬২৪৬ অথবা ০১৮২২০২৬২২২-এ যোগাযোগ করতে বলা হয়েছে।আরও পড়ুন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষা আজ বিকেল সাড়ে ৩টায় উল্লেখ্য, গত ২৬, ২৭ ও ২৮ জানুয়ারি তিন দিনে চার ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘এ’ ইউনিটে উপস্থিতির হার ছিল প্রায় ৮১ শতাংশ, ‘বি’ ইউনিটে ৭৭.৬৪ শতাংশ এবং শেষ দিনে ‘সি’ ও ‘ডি’ ইউনিটে মিলিয়ে গড় উপস্থিতি ছিল ৮০ শতাংশের ওপরে। তিন দিনের পরীক্ষায় ১ হাজার ৭৯৫টি সিটের বিপরীতে মোট আবেদন পড়েছিল প্রায় ৯৪ হাজার।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত