প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬
বগুড়ায় দুই পক্ষের সংঘর্ষ: অস্ত্র ও মাদকসহ নারী গ্রেপ্তার
মাসুদ রানা, , দুপচাঁচিয়া (বগুড়া) : ||
বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকায় মাদক কারবার ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের পর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে শিলা আক্তার নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে চকসূত্রাপুর এলাকায় হরিজন সম্প্রদায় ও কসাইপট্টি এলাকার বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে মাঠে নামে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিনের মাদক কারবার নিয়ে বিরোধের জেরে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় অন্তত চারটি বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।আরও পড়ুন, নাওজোড়ে সন্ত্রাসী ও কথিত রাজনীতিবিদের ছত্রছায়ায় মাদক ব্যবসাসংঘর্ষের সময় দেশীয় অস্ত্র ব্যবহারের তথ্যের ভিত্তিতে পুলিশ চকসূত্রাপুর এলাকার হযরত নামের এক ব্যক্তির বাড়িতে বিশেষ অভিযান চালায়। অভিযানে তার স্ত্রী শিলা আক্তারকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে রামদা, চাপাতি, সামুরাই ও চাইনিজ কুড়ালসহ ৯টি বড় দেশীয় অস্ত্র, ১১টি বার্মিজ চাকু এবং ৮০ পিস নেশাজাতীয় ট্যাবলেট (সিডিল) উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক বিক্রির নগদ টাকা ও একটি পালসার মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত