প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬
কালকিনিতে যৌথবাহিনীর অভিযানে একজন নারী ইয়াবা ব্যবসায়ী আটক
মোঃ সবুজ খান, , মাদারীপুর প্রতিনিধি: ||
মাদারীপুরের কালকিনিতে যৌথবাহিনীর এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ এক নারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার আলিনগর ইউনিয়নের গদাদদ্দি গ্রামে এই অভিযান পরিচালিত হয়। সেনাবাহিনীর টহল গাড়ির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি মুরাদ মুন্সি (৪৫) তার ঘরের পেছনের দরজা দিয়ে কৌশলে পালিয়ে যান। তবে ঘর তল্লাশি করে তার স্ত্রী মোসাম্মৎ মুক্তা আক্তারকে (৪০) আটক করতে সক্ষম হয় যৌথবাহিনী। আরও পড়ুন, ৯ম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবিতে কুষ্টিয়ায় সরকারি কর্মচারীদের বিক্ষোভ ও মানববন্ধনআটককৃত নারীর ঘর থেকে তল্লাশি চালিয়ে ১৭১ পিস ইয়াবা, ১ কেজি ৩৫০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৪২,৫৫০ টাকা উদ্ধার করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত