প্রিন্ট এর তারিখ : ৩১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬
সম্প্রীতির সমাজ গড়ে তোলার প্রতিশ্রুতি এস এম জাহাঙ্গীরের
ডেস্ক ||
ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, নির্বাচিত হলে এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আসবেন। ঢাকা ১৮ আসনে কোনো বৈষম্য থাকবেনা, থাকবেনা কোনো সন্ত্রাস। সকল ধর্ম ও বর্ণের মানুষের জন্য একটি অসাম্প্রদায়িক ও সম্প্রীতির সমাজ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন জাহাঙ্গীর।তিনি আগামী ১২ তারিখে আগে গিয়ে ধানের শীষের মার্কায় ভোট দেয়ার আহবান জানান।আজ (বৃহস্পতিবার) নির্বাচনী প্রচারণার ৮ম দিন সকালে তিনি রাজধানীর খিলক্ষেত থানার ৪৩ নং ওয়ার্ড ডুমনী পাতিরা এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন। সকাল থেকে দলীয় নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে তিনি এলাকায় এলাকায় গিয়ে লিফলেট বিতরণ করেন এবং নিজের কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন। গণসংযোগ শুরুতে পথসভায় জাহাঙ্গীর বলেন, “আমি এই উত্তরা এলাকারই সন্তান। এখানকার মানুষের সমস্যা গ্যাস, জলাবদ্ধতাসহ যে সকল সমস্যা আছে নির্বাচিত হলে আমার সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে সমস্যাগুলো সমাধানের জন্য।এ সময় তিনি অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তাঘাটের বেহাল দশা ও জলাবদ্ধতার সমস্যা রয়েছে। এসব সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার পাশাপাশি এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী একটি উপযুক্ত স্থানে সরকারি হাসপাতাল স্থাপনের ব্যবস্থা করার কথাও জানান তিনি।আরও পড়ুন, উত্তরায় ওয়েল্ডিংয়ের আগুনে লেপ-তোষকের ১২টি দোকান পুড়ে ছাইতার প্রচারণায় ব্যাপক সাড়া পরে এলাকায় । এষ এম জাহাঙ্গীরকে দেখে জনগন পূর্ণ সমর্থন জানান। এলাকার অনেক ভোটাররা জাহাঙ্গীরকে ফুলের শুভেচ্ছা জানান। খিলক্ষেত থানা বিএনপি আহ্বায়ক ফজলুল হকের সভাপতিত্বে প্রচারণা ও গণসংযোগে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং এলাকার অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত