প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬
শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সাময়িকভাবে স্থগিত
সংবাদ দিগন্ত ||
শেরপুর জেলা বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে বলে জানিয়েছে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব। (২৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী।আরো পড়ুন , গোপালগঞ্জে বিচারকের বাড়ি লক্ষ্য করে ককটেল হামলাসংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আহ্বায়ক অ্যাড. সিরাজুল ইসলাম এবং সদস্যসচিব এ বি এম মামুনুর রশিদ পলাশের নেতৃত্বাধীন শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়েছে।তবে এ সিদ্ধান্তের পেছনের কারণ কিংবা পরবর্তী সাংগঠনিক পদক্ষেপ সম্পর্কে বিজ্ঞপ্তিতে আর কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত