প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬
সশস্ত্র বাহিনীর বেতন কাঠামো চূড়ান্ত প্রতিবেদন জমা দিল কমিটি
সংবাদ দিগন্ত ||
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জন্য সশস্ত্র বাহিনী বেতন কমিটি-২০২৫ গঠনের অনুমোদন দিয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনীর কিউএমজি লে. জেনারেল মো. ফয়জুর রহমানকে এই কমিটির সভাপতি করে প্রজ্ঞাপন জারি করা হয়।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আরো পড়ুন , আজ সকাল থেকে ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ যেসব এলাকায়এই কমিটি বুধবার দুপুর ২টায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের কাছে সশস্ত্র বাহিনী বেতন কমিটি-২০২৫-এর চূড়ান্ত প্রতিবেদন পেশ করে। এ সময় লে. জেনারেল মো. ফয়জুর রহমানের সঙ্গে কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।সশস্ত্র বাহিনীর বেতন কমিটির চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে অর্থ উপদেষ্টা সবাইকে এই কষ্টসহিষ্ণু কাজ যথাযথভাবে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত