প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬
চকরিয়ায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা সম্পন্ন
সৈয়দ মোঃ আবুল কালাম আজাদ, , নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার ||
কক্সবাজারের চকরিয়ায় উপজেলা প্রশাসনের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা সুন্দর ও সুষ্টভাবে সম্পন্ন করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) এই উপজেলার মিলনায়তনে এই সভা সম্পন্ন করা হয়। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সরকারী ও বেসকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সচেতন ব্যাক্তি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা প্রমূখ । এ সভায় আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে চকরিয়া হতে অবৈধ অস্ত্র উদ্ধারের উপরে জোর দেয়া হয়েছে। বক্তরা, ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে হলে নির্বাচনের আগেই অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানিয়েছেন। আরও পড়ুন, বান্দরবানে জিরো টলারেন্স রক্ষায় কঠোর অবস্থানে, পুলিশ সুপার আবদুর রহমানএ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) শাহীন দেলোয়ার প্রশাসন অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত থাকার কথা জানান। জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন সবধরনের ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত