প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬
বগুড়ায় ১৪ কেজি গাঁজা ৮৮.৫ লিটার মদ ও টাকাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মাসুদ রানা, , দুপচাঁচিয়া, বগুড়া প্রতিনিধিঃ ||
সিপিএসসি বগুড়া, র্যাব-১২ এবং বগুড়ার যুব উন্নয়ন ক্যাম্প, ৪০ বীর, বাংলাদেশ সেনাবাহিনীনের যৌথ অভিযানে ১৪ কেজি গাঁজা, ৮৮.৫ লিটার দেশীয় মদ কেরু এন্ড কোং এবং ১১,৮০০ নগদ টাকাসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।গত মঙ্গলবার (২৭ জানুয়ারী) সিপিএসসি বগুড়া, র্যাব-১২ গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া শহরের ৪ নং ওয়ার্ড চকসূত্রাপুর বাসফোর সুইপার কলোনীতে উল্লিখিত মামলার ১নং ধৃত আসামী রহিত বাসফোর বসত বাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হইতেছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-১২, অধিনায়ক মহোদয়ের দিকনির্দেশনায়, গত মঙ্গলবার সিপিএসসি বগুড়া, র্যাব-১২ এবং বগুড়া যুব উন্নয়ন আর্মি ক্যাম্প, ৪০ বীর, বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে চকসূত্রাপুর বাসফোর সুইপার কলোনীতে ১নং ধৃত আসামী রহিত বাসফোর বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে অভিযুক্ত মোঃ শ্রী রহিত বাসফোর (১৯), পিতা শ্রী বাবুল বাসফোর, চকসূত্রাপুর। মোঃ রিপন শেখ (২৬), পিতা মৃত শাহিনুর ইসলাম, ১৫ নং ওয়ার্ডের দক্ষিণ গোদার পাড়া। মোঃ রিপন প্রামানিক (৩৯), পিতা মোঃ জাহাঙ্গীর আলম, শাহজাহানপুর উপজেলার সাং জিলাদার কে ১৪ কেজি গাঁজা, ৮৮.৫ লিটার কেরু মদসহ গ্রেফতার করতে সক্ষম হয় এবং মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ২ টি বাটন মোবাইল, ৪টি সিম ও নগদ ১১,৮০০/- টাকা জব্দ করা হয়। আরও পড়ুন, বগুড়ায় সন্ত্রাসী স্বামী সাজ্জাদ ও তার স্ত্রী জান্নাত একটি পিস্তলসহ গ্রেফতারগ্রেফতারকৃত আসামীদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত