প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬
সোনারগাঁয়ে শম্ভুপুরা ইউনিয়নে ধানের শীষের পক্ষে বিএনপির গণসংযোগ
ডেস্ক ||
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে ধানের শীষ প্রতীকে গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালানো হয়েছে। সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ প্রচার-প্রচারণা অনুষ্ঠিত হয়। শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির প্রবীণ নেতা মোতালেব (মেম্বার) ও নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা শাহাদাত প্রধানের নেতৃত্বে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন। প্রচারকালে নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় শাহাদাত প্রধান বলেন, দেশের মানুষ আজ গণতন্ত্র, ভোটাধিকার ও ন্যায়ের জন্য ধানের শীষের দিকে তাকিয়ে আছে। আজহারুল ইসলাম মান্নান একজন পরীক্ষিত ও জনবান্ধব নেতা। আরও পড়ুন, মাদক কারবারে লাগাম টানল পুলিশ, রুপনগরে একদিনে গ্রেফতার ৫এই আসনের উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, শম্ভুপুরা ইউনিয়নের মানুষ পরিবর্তন চায়। ইনশাআল্লাহ ভোটাররা ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করবে।নেতাকর্মীরা জানান, গণসংযোগে সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে এবং প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত