প্রিন্ট এর তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬
স্বতন্ত্ররাই হতে পারে জয়ী
মো: আকরাম হোসেন, , ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি : ||
ময়মনসিংহু৬ (ফুলবাড়িয়া) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দিন যতই গড়াচ্ছে, ততই বাড়ছে আলোচনার পারদ। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৭ হাজার ৯২৭ জন। এর মধ্যে নারী ভোটার রয়েছেন ২ লাখ ৭ হাজার ৫৯৫ জন। এ আসনে বিএনপি, জামায়েতে ইসলাম ও ইসলামি আন্দোলনের মনোনিত প্রাথী রয়েছে এছাড়াও স্বতন্ত্র বিদ্রোহী বিএনপি ও জামায়েত ইসলামের আছে ২ জন। দলীয় প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের ঘিরে তৈরি হয়েছে আলাদা কৌতূহল ও আগ্রহ। ভোটারদের একাংশের মতে, এবারের নির্বাচনে চমক দেখাতে পারেন স্বতন্ত্র প্রার্থীরাই।প্রতীক বরাদ্দের পর থেকেই মাঠপর্যায়ের চিত্রে দেখা যাচ্ছে, হাট-বাজার, চায়ের দোকান থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন স্বতন্ত্র প্রার্থীরা। কেউ বলছেন, দলীয় প্রার্থীদের অভ্যন্তরীণ টানাপোড়েন ও সাংগঠনিক দুর্বলতার সুযোগ কাজে লাগাতে পারেন তারা। আবার অনেকের ধারণা, স্থানীয় জনপ্রিয়তা ও ব্যক্তিগত গ্রহণযোগ্যতাই স্বতন্ত্র প্রার্থীদের বড় শক্তি।আরও পড়ুন, মধ্যনগরে ধানের শীষের নির্বাচনী প্রচারনায় তৃণমূল নেতাকর্মীসরেজমিনে কথা বলে জানা গেছে, ভোটাররা এবার প্রতীক নয়, ব্যক্তি ও তার কর্মযোগাযোগকে বেশি গুরুত্ব দিচ্ছেন। বিশেষ করে নারী ও তরুণ পাশাপাশি এলাকাভিত্তিকও ভোটারদের একটি বড় অংশ উন্নয়ন, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিয়ে বাস্তবভিত্তিক প্রতিশ্রুতির দিকে ঝুঁকছেন। এই জায়গায় স্বতন্ত্র প্রার্থীরা তুলনামূলকভাবে বেশি মানুষের কাছে পৌঁছাতে পারছেন বলে মত সাধারণ মানুষের।স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, যদি ভোটকেন্দ্রে উপস্থিতি স্বতঃস্ফূর্ত হয় এবং ভোটাররা স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পান, তাহলে স্বতন্ত্র প্রার্থীদের জয় অস্বাভাবিক কিছু হবে না। সব মিলিয়ে ফুলবাড়িয়ার নির্বাচনী মাঠে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, শেষ হাসি হাসবেন কে? তবে জনমতের সুর বলছে, স্বতন্ত্ররাই হতে পারেন এবারের বিজয়ের বড় চমক।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত