প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬
জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খানের নেতৃত্বে ধানের শীষে ভোট প্রার্থনা
মো মোহন আকন্দ, , জামালপুর জেলা প্রতিনিধি : ||
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুরে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুনের পক্ষে ব্যাপক গণসংযোগ ও ভোট প্রার্থনা করেছে জেলা যুবদল। জেলা যুবদলের সদস্য সচিব মোঃ সোহেল রানা খানের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। বুধবার (২৮ জানুয়ারি ) বিকেলে জামালপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনবহুল এলাকায় এই গণসংযোগ অনুষ্ঠিত হয়। এসময় যুবদলের নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুনকে বিজয়ী করার আহ্বান জানান।গণসংযোগকালে জেলা যুবদলের সদস্য সচিব মোঃ সোহেল রানা খান বলেন, দেশের গণতন্ত্র আজ সংকটের মুখে। মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হলে ধানের শীষের বিকল্প নেই। এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা। তাকে বিজয়ী করাই আজ সময়ের দাবি।” তিনি আরও বলেন, যুবদল রাজপথের পরীক্ষিত সংগঠন। অতীতের মতো আগামীতেও যুবদল জনগণের পাশে থাকবে এবং বিএনপির প্রতিটি আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে।আরও পড়ুন, মোহনগঞ্জে সমাজ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিতগণসংযোগে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, দীর্ঘদিন ধরে মানুষ ভোট দিতে পারেনি। এবার জনগণ নিজের ভোট নিজে দেওয়ার জন্য মুখিয়ে আছে। ধানের শীষই জনগণের আশা-ভরসার প্রতীক। এসময় জেলা ও উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো কর্মসূচি ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত