প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬
কেরানীগঞ্জে খালের তীরে বেআইনি স্থাপনা উচ্ছেদ
সংবাদ দিগন্ত ||
ঢাকার কেরানীগঞ্জে শুভাঢ্যা খালের তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। সেই সাথে জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার সংস্কার করা হয়েছে।বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে আগানগর ইউনিয়নের বেগুনবাড়ী এলাকায় চলা অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুক।এসময় তিনি বলেন, শুভাঢ্যা খাল পুনর্খননের কাজ সরকারিভাবে শুরু হয়েছে। খাল খনন ও ময়লা আবর্জনা জমে থাকার কারণে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ড্রেনের মুখে জমে থাকা ময়লা অপসারণ করা হচ্ছে। আশা করছি শিগগরিই জলাবদ্ধতার সমস্যা নিরসন হবে।আরো পড়ুন , সায়েদাবাদে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র–মাদক উদ্ধার, ৬ জন আটকতিনি আরও বলেন, কেরানীগঞ্জের সরকারি খাল, নদী ও জলাশয় রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। ভবিষ্যতে কেউ খালের জায়গা দখলের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। অভিযানের সময় দক্ষিণ কেরানীগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহম্মেদ, আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাইবুর রহমানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত