প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬
দুদকের মামলায় গ্রেফতার হন আনিস আলমগীর
সংবাদ দিগন্ত ||
সাংবাদিক আনিস আলমগীরকে এবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে ৩ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৯৩৮ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।বুধবার (২৮ জানুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। দুদকের পাবলিক প্রসিকিউটর তরিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।আরো পড়ুন , ইন্টারনেট বন্ধের কারণে শক্তিশালী সরকারের ও পতন ঘটেছিলএর আগে গত ২৫ জানুয়ারি আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান আসামি আনিস আলমগীরকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। দুপুর ১২টা ২০ মিনিটে শুনানি শুরু হয়। শুনানি শেষে আদালত আনিস আলমগীরকে গ্রেফতার দেখানোর আদেশ দেন।তার আগে গত ১৫ জানুয়ারি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগ এনে আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা করে দুদক। গত বছরের ১৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে আনিস আলমগীরকে জিজ্ঞাবাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার দেখানো হয়। ১৫ ডিসেম্বর তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়। অন্যদিকে তার জামিন আবেদনও করা হয়। আদালত শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন। এরপর রিমান্ড শেষে ২০ ডিসেম্বর কারাগারে পাঠান আদালত। ওই দিন থেকে তিনি কারাগারে আছেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত