প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬
কানায় কানায় পূর্ণ আজমপুর ঈদগাহ মাঠ অপেক্ষায় তারেক রহমানে
সংবাদ দিগন্ত ||
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশব্যাপী গণসংযোগের ধারাবাহিকতায় রাজধানীর উত্তরায় আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন উপলক্ষে উত্তরার আজমপুরের ঈদগাহ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।উত্তরা ৬ নম্বর সেক্টরের ঈদগাহ মাঠে আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল থেকেই নেতা-কর্মীরা মিছিল নিয়ে আসতে থাকেন। আগত নেতা-কর্মীরা ঢাকঢোল পিটিয়ে বাদ্যযন্ত্রের তালে তালে সহ নানা স্লোগান দিচ্ছেন। ইতিমধ্যে সভাস্থলে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব হাজী মো. মোস্তফা জামান, ঢাকা-১৮ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এম জাহাঙ্গীর হোসেন, যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন প্রমুখ উপস্থিত রয়েছেন।আরো পড়ুন , হিন্দু সম্প্রদায়ের পাশে বিএনপি সবসময় ছিল ও থাকবে: সালাহউদ্দিনবিএনপির দলীয় সূত্রে জানা গেছে, এর আগে তারেক রহমান ময়মনসিংহের এক বিশাল জনসভায় বক্তব্য দেন। সেখানকার কর্মসূচি শেষে ফেরার পথে গাজীপুরে পথসভায় অংশ নেন। এরপর সর্বশেষ গন্তব্য হিসেবে তিনি যোগ দেবেন উত্তরার জনসভায়।উত্তরখান থেকে মিছিল নিয়ে আসা উত্তরখান থানা বিএনপির সদস্য সাইফুল ইসলাম বলেন, ‘এই প্রথমবারের মতো আমাদের প্রাণ প্রিয় নেতা উত্তরায় সমাবেশে আসছেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে তিনি প্রায় দেড় যুগ প্রবাস জীবন পার করেছেন। তাঁর আগমন উপলক্ষে আমরা দলে দলে সমাবেশে যোগ দিচ্ছি।’
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত