প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬
দুবাইতে নির্মিত হবে বিশ্বের প্রথম ‘স্বর্ণের রাস্তা’
ডেস্ক ||
বিশ্বে প্রথমবারের মতো ‘স্বর্ণ’ দিয়ে রাস্তা তৈরি করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। এই ‘স্বর্ণ সড়ক’ নির্মিত হবে দুবাইয়ে বিশ্বের অন্যতম বৃহৎ স্বর্ণ বাণিজ্য কেন্দ্র গোল্ড ডিস্ট্রিক্টে। মঙ্গলবার রিয়েল এস্টেট ডেভেলপার প্রতিষ্ঠান ইথরা দুবাই আনুষ্ঠানিকভাবে ‘গোল্ড ডিস্ট্রিক্ট’ চালুর সময় এই ঘোষণা দেওয়া হয়। তবে এই ‘স্বর্ণের রাস্তা’ নির্মাণ প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।‘সিটি অব গোল্ড’ বা স্বর্ণের শহর বলতে প্রধানত সংযুক্ত আরব আমিরাতের দুবাইকেই বোঝানো হয়, যা এর সবচেয়ে বড় স্বর্ণবাজার ও ব্যবসার জন্য বিশ্বখ্যাত। এবার দুবাইয়ের এই সুখ্যাতি আরও বাড়াতেই শহরটির নবঘোষিত গোল্ড ডিস্ট্রিক্টে বানানো হবে ‘গোল্ড স্ট্রিট’ বা ‘স্বর্ণের রাস্তা’, যা পর্যটন ও দর্শনার্থীদের আকৃষ্ট করবে। এই রাস্তা ঠিক কোন জায়গায় নির্মাণ করা হবে, এর নকশা কেমন হবে এবং এই রাস্তায় কি কি থাকবে তা পরবর্তীতে ধাপে ধাপে প্রকাশ করা হবে বলে জানিয়েছে ‘খালিজ টাইমস’ পত্রিকা।আরও পড়ুন, পর্দার নায়ক থেকে জনতার নেতা থালাপতি বিজয়দুবাই গোল্ড ডিস্ট্রিক্ট পরিচিত হবে‘হোম অব গোল্ড’ হিসেবে। সেখানে স্বর্ণ ও গয়না সংশ্লিষ্ট সব কার্যক্রম এক জায়গায় নিয়ে আসা হবে। এর মধ্যে খুচরা ও পাইকারি বাণিজ্য, বুলিয়ন বাণিজ্য, বিনিয়োগ, সুগন্ধি, প্রসাধনী এবং লাইফস্টাইলও অন্তর্ভুক্ত থাকবে। পুরো এলাকায় এক হাজারের বেশি খুচরা বিক্রেতা কাজ চালাবে। জাওহারা জুয়েলারি, মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, আল রোমাইজান এবং তানিশক জুয়েলারির মতো বড় ব্র্যান্ড সেখানে এরই মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছে।তাছাড়া, জুয়েলারি প্রতিষ্ঠান জয়ালুক্কাস মধ্যপ্রাচ্যে তাদের সবচেয়ে বড়, ২৪ হাজার বর্গফুটের একটি শোরুম চালুর পরিকল্পনা জানিয়েছে। ২০২৪ ও ২০২৫ অর্থবছরে সংযুক্ত আরব আমিরাত প্রায় ৫, ৪৪১ কোটি ডলার মূল্যের সোনা রপ্তানি করেছে। দেশটির প্রধান স্বর্ণ বাণিজ্য অংশীদার ছিল সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, ভারত, হংকং ও তুরস্ক।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত