প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬
গাজীপুরে জাল টাকার কারখানায় সরঞ্জামসহ আটক ৩
মোহাম্মদ তাজুল ইসলাম,, গাজীপুর প্রতিনিধি: ||
গাজীপুরের টঙ্গী বনমালা এলাকায় জালটাকার নোট তৈরির কারখানায় অভিযান চালায় র্যাব-১। অভিযানে তিনজন কে আটক করা হয়। দীর্ঘদিন ধরে ভাড়াকরা একটি বাসার মধ্যে জাল টাকা তৈরির কারখানাটি চলছিল। র্যাবের অভিযানে তিনজন কে আটকসহ বিপুল পরিমাণ জাল টাকা ছাপানোর সরঞ্জাম ও কয়েকটি কম্পিউটার জব্দ করে র্যাব। গত সোমবার দিন রাত ১১টার দিকে টঙ্গীর বনমালা এলাকায় এই অভিযান চালানো হয়। র্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাফিজ বিন জামালজানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের টঙ্গীর বনমালা এলাকায় জাল নোট তৈরির কারখানায় অভিযান চালায় র্যাব-১। আরও পড়ুন, গাজীপুরে জামায়াতের প্রচারণায় বাধা, অস্বীকার বিএনপি নেতারএকটি ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে চলছিল জাল টাকা তৈরির কারখানাটি। অভিযানে আটক তিনজনের কাছ থেকে উদ্ধার করা হয় বিভিন্ন মূল্যমানের বিপুল পরিমাণ জাল নোটসহ টাকা তৈরির কাগজ। পাশাপাশি জব্দ করা হয়েছে প্রিন্টার, স্ক্যানার, বিশেষ কাগজ, কালি ও ল্যাপটপ। র্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার আরও জানান, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা, জাল নোট সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। জাল টাকা চক্রের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত