প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬
নন-ক্যাডার শিক্ষক-কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা
সংবাদ দিগন্ত ||
২০১৮ বিধিতে জাতীয়করণ হওয়া সব কলেজের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। প্রতিষ্ঠানগুলোর বিষয়ভিত্তিক সৃষ্ট পদ, শূন্য পদ, কর্মরত নন-ক্যাডার শিক্ষক ও কর্মচারীর বিবরণ একটি অনলাইন ফর্মে আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।আরো পড়ুন , আবহাওয়ার নতুন পূর্বাভাস শীতের সঙ্গে বৃষ্টি (২৬ জানুয়ারি) অধিদপ্তরের উপপরিচালক (কলেজ-১) প্রফেসর মো. নুরুল হক সিকদারের সাক্ষর করা এক স্মারকে এ নির্দেশ দেওয়া হয়েছে।নির্দেশনায় বলা হয়েছে, ২০১৮ বিধিতে জাতীয়করণ হওয়া কলেজগুলোর বিষয়ভিত্তিক সৃষ্ট পদ, শূন্য পদ, কর্মরত নন ক্যাডার শিক্ষক ও কর্মচারীর তথ্য আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে পূরণ করতে হবে।এতে সতর্ক করে বলা হয়েছে, যদি কোনো কলেজ নির্ধারিত সময়ের মধ্যে সঠিক তথ্য জমা দিতে ব্যর্থ হয়, তাহলে তা অসদাচরণ বিবেচনা করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত