প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬
ভোট কভারেজে ৩৮১৮ গণমাধ্যমকে পাস দিচ্ছে ইসি
ডেস্ক ||
গণভোট ও সংসদ নির্বাচনে সংবাদ সংগ্রহ ও প্রচারের জন্য প্রায় চার হাজার গণমাধ্যমকে ভোটের পাস দেবে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৬ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে ইসির জনসংযোগ শাখা। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সরকার অনুমোদিত সব হাউজের সাংবাদিক ও স্টাফদের সাংবাদিক কার্ড ও গাড়ির স্টিকার দেবে কমিশন। ইতোমধ্যে ৩ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে বলা হয়েছে।জানা গেছে, ইসির তালিকা অনুযায়ী টিভির অনলাইন পোর্টাল রয়েছে ১৮টি; দৈনিক পত্রিকার অনলাইন পোর্টাল ১২৯টি; আঞ্চলিক অনলাইন মিডিয়া ৬১টি; অনলাইন নিউজ পোর্টাল ২৬৩টি।আরও পড়ুন, প্রবাসী ভোটে পাল্টাতে পারে বহু আসনের ফলএছাড়া দৈনিক সংবাদপত্র ১৩৯৭টি, অর্ধসাপ্তাহিক ৩টি, সাপ্তাহিক ১২৩১টি, পাক্ষিক ২১৫টি, মাসিক ৪৫১টি, দ্বিমাসিক ৯টি, ত্রৈমাসিক ৩৭টি, চতুর্মাসিক ১টি, ষান্মাসিক ২টি এবং বার্ষিক ২টি। সব মিলিয়ে সংবাদপত্রের সংখ্যা ৩ হাজার ৩৪৭টি। এর মধ্যে ঢাকায় প্রকাশিত ১৪২২টি এবং ঢাকার বাইরে প্রকাশিত ১৯৩৫টি পত্রিকা। সব মিলিয়ে ৩৮১৮টি গণমাধ্যমকে ভোটের পাস দেবে নির্বাচন কমিশন। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত