প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬
সোনারগাঁয়ে ইডিসি প্রকল্পে আধুনিক আইটি প্রশিক্ষণ কেন্দ্রের যাত্রা শুরু
আমিনুল ইসলাম, , সোনারগাঁ প্রতিনিধি : ||
সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্পের আওতায় উপজেলা সেবা ও তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে আধুনিক তথ্যপ্রযুক্তি শিক্ষা ও ডিজিটাল সেবার নতুন দিগন্ত উন্মোচিত হলো।সোমবার সকাল ১১টায় সারাদেশে একযোগে মোট ১০০টি প্রশিক্ষণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ভার্চুয়াল জুম প্ল্যাটফর্মের মাধ্যমে কেন্দ্রগুলোর উদ্বোধন ঘোষণা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহম্মেদ তৈয়ব। সোনারগাঁ উপজেলা পর্যায়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আলমগীর চৌধুরী, আইসিটি অফিসার ফারজানা খান তমা, মাধ্যমিক শিক্ষা অফিসার দেলোয়ার প্রধান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, কৃষি কর্মকর্তা আবু সাইদ তারেক, সমাজসেবা কর্মকর্তা ইকবাল হোসাইন এবং উপজেলা প্রকৌশলী অফিসের অ্যাকাউন্ট্যান্টসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।আরও পড়ুন, মাদকের ছোবলে পুড়ছে স্বপ্নের টাকা, বিপর্যয়ের মুখে অর্থনীতিউপস্থিত বক্তারা বলেন, এই প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে যুবসমাজ তথ্যপ্রযুক্তিতে দক্ষ হয়ে আত্মকর্মসংস্থান ও ডিজিটাল সেবায় অংশগ্রহণের সুযোগ পাবে। ফলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত