প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬
গাজীপুরে দুই সন্তান নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
মোহাম্মদ তাজুল ইসলাম,, গাজীপুর: ||
গাজীপুরে দুই সন্তান নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক নারী। সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে গাজীপুর সদর পূবাইল নয়নীপাড়া এলাকার রেলক্রসিংয়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে।মৃতের নাম হাফেজা খাতুন মালা (২৫)। তিনি গাজীপুরের কালিগঞ্জ উপজেলাধীন দক্ষিণ নতুন সোমবাজার এলাকর মোজাম্মেল হকের মেয়ে। তাৎক্ষণিকভাবে ২ সন্তানের নাম জানা যায়নি।প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, সোমবার সকালে পূবাইল রেলক্রসিংয়ের পূর্ব পাশে রেললাইনে মালা বেগম তার দুই সন্তানকে নিয়ে দৌড়ে এসে ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এসময় চলন্ত রেলের নিচে পড়ে মা ও ২ সন্তানের দেহ দুমড়ে-মুচড়ে যায় ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা দ্রুত গিয়ে তাদের মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ তিনটি উদ্ধার করে।আরও পড়ুন, তাড়াশে সেচ লাইন নির্মাণে বাধা, হতাশ কৃষকপূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, একটি নারী তার দুই সন্তান নিয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ গিয়ে তাদের মরদেহ উদ্ধার করেছে। তদন্ত চলমান রয়েছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে এবং নিহতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানা গেলে পরে জানানো হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত