প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬
কক্সবাজারে ১০ কেজি হোরোইনসহ ৬ লাখ ৩০ হাজার ইয়াবাসহ ২ জন আহত আটক
ফজলে হুদা অনিক, , কক্সবাজার প্রতিনিধি: ||
কক্সবাজারে ২৪ কোটি টাকা মূল্যের ৬ লক্ষ ৩০ হাজার ইয়াবা ও ১০ কেজি হেরোই উদ্ধার এ সময় ২ মাদক পাচারকারীকে আটক করা হয়েছে । আটককৃতরা হল- চকরিয়া উপজেলার চরণদ্বীপ এলাকার বাসিন্দা মৃত হোসেন আহমেদের ছেলে মো. ইসমাইল (৪৩) ও উখিয়ার পালংখালীর মৃত সাবের আহমেদের ছেলে নজরুল। তাদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান র্যাব- ১৫ অধিনায়ক। এবিষয়টি সোমবার বিকালে র্যাব-১৫ কক্সবাজার ক্যাম্প কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, ব্যাটালিয়নটির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিয়ামুল হালিম খান।তিনি জানান, সাগর পথে মাদকের বড় একটি চালান পাচার হচ্ছিল এ সমন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে কক্সবাজার শহরের উত্তর নুনিয়ারছড়া এলাকায় সাগর উপকূলের প্যারাবনে এলাকায় র্যাবের একটি বিশেষ দল হানা দেয় এসময় র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোরকালে ২ জন কে আটক করতে সক্ষম হয়েছে হয়েছে।আরও পড়ুন, ধানের শীষকে বিজয়ী করতে নারী ভোটারদের সঙ্গে উঠান বৈঠকএর পরে তাদের জবানবন্দী দেয়া তথ্য মতে, প্যারাবনে বালি চাপা দেয়া অবস্থায় প্লাস্টিক চটের দুইটি বস্তা উদ্ধার করা হয় ৬ লাখ ৩০ হাজার ইয়াবা এবং ১০ কেজি হেরোইন। উদ্ধার করা এসব মাদকের আনুমানিক মূল্য ২৪ কোটি টাকা বলে ধারনা করা হয়েছে ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত