প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬
রাজশাহীতে বৃহস্পতিবার তারেক রহমানের সমাবেশ
সংবাদ দিগন্ত ||
আগামী ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) রাজশাহীতে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এদিন তিনি রাজশাহীতে বিএনপির সমাবেশে বক্তব্য দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। জানা গেছে- সমাবেশটি ২৮ জানুয়ারি (বুধবার) হওয়ার কথা ছিল। কিন্তু এক দিন পিছিয়ে বৃহস্পতিবার করা হয়েছে। কারণ ওই দিন উড়োজাহাজের টিকিট না পাওয়ার কারণে সমাবেশ পেছানো হয়েছে।নতুন সূচি অনুযায়ী, ২৯ জানুয়ারি দুপুর সাড়ে ১২টায় তারেক রহমান রাজশাহীতে হাজী মোহাম্মদ মহসিন সরকারি বিদ্যালয় মাঠে (ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে) নির্বাচনী সমাবেশে ভাষণ দেবেন। এ সভায় রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের ১৩টি নির্বাচনী এলাকার মানুষ অংশ নেবেন। আরো পড়ুন , নির্বাচনে নতুন শক্তি জনতার দলের নেতৃত্বে ‘ইনসাফ মঞ্চ’এনিয়ে গেল শনিবার রাতে রাজশাহী সদর আসনের প্রার্থী ও সাবেক চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর বাসায় একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিদ্ধান্ত হয়- তারেক রহমানের এ সমাবেশ হবে বৃহৎ ও ঐতিহাসিক।রাজশাহী সদর আসনের বিএনপির প্রার্থী ও সাবেক চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমান টেলিফোন করে সমাবেশের তারিখ পরিবর্তনের বিষয়টি তাকে অবহিত করেন। অন্য কোনো সমস্যা নয়, ২৮ জানুয়ারি বিমানের টিকিট না পাওয়ার কারণে সমাবেশের তারিখ একদিন পেছানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত