প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬
শিবচরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রার্থীদের ব্যস্ত প্রচারণা
মোঃ সবুজ মিয়া, , শিবচর প্রতিনিধি: ||
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন - ২০২৬ উপলক্ষে মাদারীপুর- ১ (শিবচর) সংসদীয় আসনে নির্বাচনী প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। শিবচর উপজেলায় মোট ১৯টি ইউনিয়ন থাকায় প্রতিদিনই ইউনিয়নভিত্তিক সভা, উঠান বৈঠক ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। এই সংসদীয় আসনে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানা গেছে। নির্বাচনী মাঠে সরব উপস্থিতির পাশাপাশি সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে নানা কৌশল অবলম্বন করছেন তারা। শিবচরের সাধারণ মানুষের জনমত ও স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাদিরা মিঠু চৌধুরী এবং স্বতন্ত্র প্রার্থী কামাল জামান নুরুদ্দিন মোল্লা প্রচারণায় তুলনামূলকভাবে এগিয়ে রয়েছেন।আরও পড়ুন, সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে ১৩ মাদক কারবারি গ্রেফতার ও মাদক উদ্ধার দুই প্রার্থীই নিয়মিতভাবে ইউনিয়ন থেকে ইউনিয়নে ঘুরে ভোটারদের কাছে নিজেদের বার্তা পৌঁছে দিচ্ছেন। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই শিবচরের রাজনৈতিক অঙ্গনে বাড়ছে প্রচারণার উত্তাপ ও আগ্রহ। ভোটাররাও অপেক্ষায় রয়েছেন একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত