প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬
চট্টগ্রাম-৫ হাটহাজারী বায়েজিদ (আংশিক) আসনে রিক্সা প্রতীক প্রার্থীর সংবাদিক সম্মেলন
ডেস্ক ||
গত ২৪ জানুয়ারি শনিবার সন্ধ্যায় পৌর সদরে কনক কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়। মানুষের মৌলিক অধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠাকে সর্বোচ্চ অগ্রাধিকার, নির্বাচিত হলে হাটহাজারীসহ সংশ্লিষ্ট এলাকায় শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে বাস্তব ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্ব ও মাদক মুক্ত সমাজ গড়তে আপসহীন ভূমিকা রাখার অঙ্গিকার ব্যক্ত করে হাটহাজারী ও বায়েজিদ বাসীর কাছে রিকশা মার্কায় ভোট কামনা করেন ১০ দলীয় জোট প্রার্থী নাছির উদ্দীন মুনির। এ সময় উপস্থিত ছিলেন, নেজামে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় নায়েবে আমীর আলহাজ্ব আবদুর রহমান চৌধুরী,বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম উত্তর জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ রফিকুল ইসলাম ও মাওলানা জামাল হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মুফতি শেহাব উদ্দিন, জামায়াতে ইসলামী বাংলাদেশ হাটহাজারী উপজেলার আমীর অধ্যপক শোয়াইব চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম উত্তর জেলা ও হাটহাজারী উপজেলার সাধারণ সম্পাদক ওজাইর হামিদী। বক্তারা বলেন আগামীর বাংলাদেশ হবে ন্যায় এবং ইনসাফের নতুন বাংলাদেশ। যেখানে দূর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজের কোন ঠাই হবে না। এ অঙ্গিকারে জামায়াতের নেতৃত্বে ১০ দলীয় জোট গঠিত হয় এবং এ জোট এখন জাতীর আশা এবং আকাংখার প্রতীক। আগামী ১২ ফেব্রুয়ারী ব্যালট বিপ্লবের মাধ্যমে চট্টগ্রাম -৫ আসনের ভোটারেরা জোট মনোনীত রিক্সা প্রতীকে নাছির উদ্দীন মুনিরকে বিজয় করবে বলে দৃঢ় প্রত্যাশা ব্যাক্ত করেন। আরও পড়ুন, ধানের শীষে ভোট দিলে, এলাকার উন্নয়ন হবে: মাসুমবাংলাদেশ নেজামে ইসলাম পার্টির চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা সভাপতি মুফতি মোহাম্মদ আলী কাসেমীর সভাপতিত্বে ও জামায়াতের হাটহাজারী পৌরসভা যুব বিভাগের সভাপতি আসলাম মোরশেদ এর সঞ্চানালায় সংবাদ সম্মেলনে ১০ দলের আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস হাটহাজারী উপজেলার সভাপতি মাওলানা আবু তাহের, ইয়াকুব ওয়াসিফ, এবি পার্টি চট্টগ্রাম উওর জেলার সমন্বয়ক স ম জিয়াউল হক চৌধুরী, ওমর ফারুক, বাংলাদেশ খেলাফত মজলিসে চট্টগ্রাম উওর জেলার সেক্রেটারি আমজাদ হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি সাইফুদ্দীন চৌধুরী ও মিজানুর রহমান চৌধুরী , এবি পার্টি হাটহাজারী উপজেলার সেক্রেটারী মোহাম্মদ রিদওয়ান, পৌরসভা জামায়াতের আমীর মাস্টার মাহমুদ করীম, বাংলাদেশ খেলাফত মজলিস হাটহাজারী উপজেলার সহ সভাপতি ক্বারী আবু তাহের, এবি পার্টির হাটহাজারী উপজেলা যুগ্ম আহ্বায়ক প্রফেসর মোহাম্মদ আউয়াল হোসাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম উওর জেলার শূরা সদস্য , নেজামী ইসলামী বাংলাদেশ চট্টগ্রাম উওর জেলাী সচিব মাও ইনামুল হক কুতুবী, চট্টগ্রাম উওর জেলা নেজামে ইসলাম পার্টির নায়বে আমীর ক্বারী মোহাম্মদ ইসা, ইসলামী ছাত্রশিবিরের উপজেলা সভাপতি নাজমুল হোসাইন, এনসিপি হাটহাজারী উপজেলা র সমন্বয়ক ওমর ফারুক ইমন সহ নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত