প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬
নুর আবদুল্লাহ হত্যাকাণ্ড মামলায় পুলিশের বিরুদ্ধে নিরীহদের হয়রানির অভিযোগ
বাবুল মিয়া, , মিরসরাই প্রতিনিধি: ||
মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সোনাপাহাড় গ্রামে আলোচিত তিন বছর বয়সী শিশু নুর আবদুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় নিরীহ মানুষকে মামলার আসামি করে আটক ও আদালতে চালান দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ও গ্রামবাসী সংবাদ সম্মেলন শেষে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, দ্বীন ইসলাম ও নুর ইসলাম গংদের মধ্যে দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নিরীহ ব্যক্তিদের মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। এতে এলাকার সাধারণ মানুষ চরম উদ্বেগ ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। আরও পড়ুন, মাদারীপুরের কালকিনিতে এমপি প্রার্থী মাওলানা মো: রফিকুল ইসলামের নির্বাচনী প্রচারণাবক্তারা আরও দাবি করেন, পুলিশ সঠিক তদন্ত না করে একপেশে ভূমিকা নিচ্ছে এবং নিরীহ মানুষকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হচ্ছে, যা ন্যায়বিচারের পরিপন্থী। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান এবং নিরীহদের হয়রানি বন্ধ করার আহ্বান জানান। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে এলাকাবাসী দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত