প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের নেতৃত্বে ভোটারদের মধ্যে গণজোয়ার : দুলু
সংবাদ দিগন্ত ||
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। কোন ষড়যন্ত্র করে কেউ বিএনপির বিজয় ঠেকাতে পারবে না। আগামী নির্বাচনে বিএনপি এক তৃতীয়াংশ আসনে বিজয়ী হয়ে এককভাবেই ক্ষমতায় যাবে। ক্ষমতায় গিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার ভিত্তিত্বে নতুন বাংলাদেশ গড়ে তুলবে। শনিবার সকালে নাটোর সদরের তেবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণার সময় উপস্থিত জনতার উদ্দেশ্যে দুলু এসব কথা বলেন। আরো পড়ুন , নির্বাচনী জোটে নতুন সংযোজন জামায়াত ও এনসিপিনির্বাচনী প্রচারণার সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার, সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রনি, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন প্রমুখ। সারাদিন তেবাড়িয়া ইউনিয়নের ও নলডাঙ্গার বিভিন্ন গ্রামে সভা সমাবেশ ছাড়াও পাড়া মহল্লায় ঘুরে ঘুরে জন সংযোগ করেন এবং তার লিফলেট বিতরণ করে ধানের শীষের জন্য ভোট প্রার্থনা করেন দুলু। এসব সভা সমাবেশে দুলু আরও বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারেনি। এবার মানুষ উৎসবের আমেজে ভোট দিতে যাবে। ভোটে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে মানুষ দেশের শান্তি শৃংখলা ও স্থিতিশীলতা দেখতে চায়। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গিয়ে হানাহানি সন্ত্রাস ও জুলুম মুক্ত একটি সুন্দর দেশ গড়বে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত