প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬
ভাঙ্গায় বাস-ট্রাক সংঘর্ষে ভয়াবহ সড়ক দুর্ঘটনা নিহত ২ আহত ১০
সংবাদ দিগন্ত ||
ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শনিবার (২৪ জানুয়ারি) সকালে ভাঙ্গা পৌরসভার প্রাণী সম্পদ গবেষণা কেন্দ্র সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- ট্রাকের চালক রাশেদ শেখ (২৮) ও ট্রাকের হেলপার নবীন শেখ(২২) ও এরা দুজনই ফরিদপুর জেলার ধলার মোড় এলাকায় বাসিন্দা।ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘণ্টাব্যাপি উদ্ধার অভিযান চালিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে।আরো পড়ুন , বিদ্যালয়ে শিশুদের ব্যবহার করে ‘ধানের শীষ’স্লোগান ভিডিও ভাইরালএসময় মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয়।ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, ফরিদপুরমুখী একটি বাস ও ভাঙ্গামুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক ও হেলপার মারা যায়। আহত হয় ১০ জন। তাদেরকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি সড়ক থেকে সরিয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হয়। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত