প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬
৯ বছরের শিশুর হত্যায় দায়ী প্রধান অভিযুক্ত গ্রেফতার
সংবাদ দিগন্ত ||
রংপুরের বদরগঞ্জে গোপিনাথপুর মুচিরহাট এলাকায় সিয়াম বাবু নামের ৯ বছরের শিশুকে হত্যা মামলার প্রধান আসামি মো. কাইয়ুম উদ্দিনকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ। তথ্য-প্রযুক্তির সহায়তায় ঘাতক কাইয়ুমকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেফতার করে পুলিশ।ঘটনার সত্যতা নিশ্চিত করে বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বলেন, আমি যতদিন এই থানায় আছি কোনো অপরাধী অন্যায় করে ছাড় পাবে না।নিহত শিশুটি গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ৯টায় গোপীনাথপুর ইউনিয়নের মুচিরহাট এলাকায় মা সাথী বেগমের সঙ্গে ওয়াজ মাহফিল শুনতে যান। সেখানেই শিশুটি নিখোঁজ হয়। সারারাত খোঁজাখুঁজির পর শুক্রবার সকালে বদরগঞ্জ থানায় এসে কাইয়ুমের উদ্দিনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেন মা সাথী বেগম। আরো পড়ুন , প্রচারণার প্রথম দিনেই সন্ত্রাস ও চাঁদাবাজদের সতর্ক করলেন বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীরপরে শুক্রবার দুপুরে একটি ধান ক্ষেতের পাশে শিশুটির লাশ পাওয়া যায়। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। সেই মামলায় শুক্রবার রাত ৯টায় তথ্য-প্রযুক্তির সাহায্যে নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে কাইয়ুমকে গ্রেফতার করা হয়।বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।এর আগে নিহত শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক তদন্তে হত্যার আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বলছে, ঘটনার কারণ ও পেছনের প্রেক্ষাপট জানতে তদন্ত জোরদার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত