প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬
শহীদের প্রতি সম্মান জানাতে আবু সাঈদের কবর জিয়ারত : জামায়াতের আমির
সংবাদ দিগন্ত ||
২৪ এর ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের বাড়িতে গেলেন জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।তিনি শনিবার (২৪ জানুয়ারি) সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া গ্রামে তার বাড়িতে আসেন। শহীদ আবু সাঈদের কবর যিয়ারত করেন। তার রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন।এ সময় তার সঙ্গে শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, জাতীয় নাগর পার্টির (এনসিপি) সদস্য সচিব আকতার হোসেন, শিবিরের সেক্রেটারি জেনারেল সিগবাতুল্লাহ সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।আরো পড়ুন ,হাসিনা আপার রেখে যাওয়া কর্মী ও সমর্থকরা একা নন : মির্জা ফখরুল এদিকে, আজ সকাল ১০ টায় গাইবান্ধা পলাশবাড়ীতে জনসভায় বক্তব্য রাখবেন ডা. শফিকুর রহমান।তাছাড়া বেলা ১২ টায় বগুড়া শহর, দুপুর আড়াইটায় বগুড়ার শেরপুরে, বিকাল সাড়ে ৩ টায় সিরাজগঞ্জ শহর, ৪ টায় সিরাজগঞ্জের উল্লাপাড়া, সন্ধ্যা সাড়ে ৬টায় পাবনায় জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেবেন। রাতে সড়ক পথে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত