প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬
গণভোট ও নির্বাচন শান্তিপূর্ণ করতে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য
সংবাদ দিগন্ত ||
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর মতই বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশব্যাপী বিস্তৃত প্রস্তুতি গ্রহণ করেছে। ইতোমধ্যে রাজধানীর মিরপুর ও আগারগাঁও এলাকাসহ বিভিন্ন এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।বিজিবি সদর দপ্তর সূত্র জানায়, ধাপে ধাপে রাজধানীসহ সারাদেশে বিজিবি মোতায়েন করা হচ্ছে। আরো পড়ুন , ১২ ফেব্রুয়ারির ভোট হবে ইতিহাসের মানদণ্ড : প্রধান উপদেষ্টাআগামী ২৫ জানুয়ারি থেকে গোটা দেশে ৩৭ হাজার বিজিবি সদস্য একযোগে নির্বাচন ও গণভোটের মাঠে নিরাপত্তার ডিউটি করবে। বিজিবি সূত্রে জানা গেছে, দেশের ৪ হাজার ৪শ ২৭ কিলোমিটার সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রেখেই সারাদেশে ৩৭ হাজারেরও অধিক বিজিবি সদস্য মোতায়েন থাকবে। দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলায় বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করবে। পাশাপাশি সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে। ঝুঁকি বিবেচনায় সারাদেশের ৩০০টি সংসদীয় আসনেই বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্বে থাকবে। উপজেলা ভেদে ২ থেকে ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত