প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬
নতুন দিনের আশায় ধানের শীষে ভোট দিন : তারেক রহমান
সংবাদ দিগন্ত ||
মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গতকাল সন্ধ্যায় নির্বাচনি প্রচারের দ্বিতীয় দিন ঢাকা-১৭ আসনের ভাসানটেক বিআরবি মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এ সময় তাঁর সঙ্গে স্ত্রী ডা. জুবাইদা রহমান ছিলেন।তারেক রহমান বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট দেশে একটি পরিবর্তন এসেছে। আমি মনে করি, বাংলাদেশের মানুষ একটি পরিবর্তন চায়।’ কী পরিবর্তন চায় এমন প্রশ্ন রেখে তারেক রহমান বলেন, ‘মানুষ চায় তাদের সমস্যার সমাধান, চলাফেরায় নিরাপত্তা, সুশাসন, শিক্ষার্থীরা যেন মানসম্পন্ন শিক্ষার সুযোগ পায়। লাখ লাখ কর্মহীন তরুণ ও যুবসমাজ কর্মসংস্থান চায়।’ তারেক রহমান বলেন, ‘আমরা অতীতে দেখেছি এই জনগণের পাশে কারা দাঁড়িয়েছে। কাজেই আমরা যদি অতীতের সব কাজ বিবেচনা করি, দেখব এ দেশের মানুষ একমাত্র ধানের শীষকে যতবার নির্বাচিত করেছে, ততবারই দেশের উন্নয়ন হয়েছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে, ভালো পরিবর্তন হয়েছে। আমি ধানের শীষের প্রার্থী হিসেবে আপনাদের কাছে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে যাচ্ছি।’আরো পড়ুন , মগবাজারে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের সমন্বয় সভাএর আগে বৃহস্পতিবার সিলেটে দুই অলির মাজার জিয়ারত ও জনসভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করেন তারেক রহমান। এরপর ১৬ ঘণ্টার ভ্রমণে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার কুট্টাপাড়া, কিশোরগঞ্জের ভৈরব, নরসিংদী ও নারায়ণগঞ্জের আড়াইহাজারে জনসভায় বক্তব্য দিয়ে ভোররাতে তিনি বাসায় ফেরেন। আগামীকাল সকালে চট্টগ্রামে নির্বাচনি জনসভায় বক্তব্যের মাধ্যমে ফের প্রচার শুরু করবেন তারেক রহমান। এরপর ফেনী, কুমিল্লা, নারায়ণগঞ্জের কাঁচপুরে নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন।এদিকে ভাসানটেকের জনসভায় বক্তব্যের শুরুতে তারেক রহমান একজন ভ্যানচালক, নারী শ্রমিক ও একজন কলেজছাত্রীকে ডেকে মঞ্চে আনেন। একে একে তাঁদের কাছে জানতে চান ভাসানটেক এলাকায় কী কী সমস্যা আছে। এ এলাকার কী কী উন্নয়ন করতে হবে। তাদের সমস্যাগুলো সমাধানের আশ্বাস দিয়ে তারেক রহমান বলেন, ‘আমিও এ এলাকায় বড় হয়েছি। আপনাদেরই একজন। আমি এ এলাকায় প্রার্থী হয়েছি। আপনাদের এতটুকু বলতে পারি, ইনশাল্লাহ আগামী নির্বাচনে ধানের শীষ জয়ী হলে এবং বিএনপি সরকার গঠন করলে এলাকাবাসীর পক্ষ থেকে যে সমস্যার কথা হয়েছে, পুনর্বাসনসহ সব সমস্যার সমাধান করব। এ এলাকার সন্তান হিসেবে এটুকু ওয়াদা করে গেলাম।’
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত