প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬
দুপচাঁচিয়ায় বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে শীত বস্ত্র বিতরণ
মাসুদ রানা, , দুপচাঁচিয়া, বগুড়া প্রতিনিধিঃ ||
বগুড়া দুপচাঁচিয়া উপজেলা প্রশাসন ও সোভা অটিস্টিক বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে বুধবার ২১শে জানুয়ারি দুপুরে অভিভাবকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোভা অটিস্টিক বিদ্যালয় কক্ষে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে অটিস্টিক বিদ্যালয়ের সভাপতি আনোয়ার-উল আজাদের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক বিপ্লব হোসেনের সঞ্চালনায় এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরুখ খান, গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক, বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল মজিদ, ব্যবসায়ী আব্দুর রাজ্জাক, বিশ্ব্যবিদ্যালয়ের ক্লাবের সভাপতি আব্দুস সালাম, পূজা উৎযাপন কমিটির সভাপতি অসিম কুমার দাস, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা মমতাজ মহল, অভিভাবকদের পক্ষে জয়নাব বিবি ও বুলবুলি বেগম সহ প্রমুখ। আরও পড়ুন, ঢাকা-১৮: নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই সন্ত্রাস-চাঁদাবাজদের হুশিয়ারি দিলেন এস এম জাহাঙ্গীরপরে বিদ্যালয়ের অভিভাবকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত